ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি


  • আপলোড সময় : রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফয়সালের অবস্থান নিয়ে নিশ্চিত কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান শনাক্ত করতে পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তবে এখন পর্যন্ত সে দেশের বাইরে চলে গেছে—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

অতিরিক্ত আইজিপি বলেন, অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এতে তদন্তে জটিলতা তৈরি হয়। সে কারণে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যকে চূড়ান্তভাবে গ্রহণ করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে কাজ করছে।

হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে এটি একান্ত ব্যক্তিগত কারণে ঘটেছে—এমন কোনো আলামত এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনার শুরু থেকেই ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা মাঠে কাজ করছে।

ডিবি প্রধান আরও বলেন, এই হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রযুক্তিগত সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও ছবি ছড়ানো হচ্ছে। এসব তথ্যের অনেকগুলোই যাচাই না করা এবং উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে মনে করছে পুলিশ। এ কারণে সাধারণ জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের অনুমতিক্রমে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, রিমান্ডে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হত্যার মূল পরিকল্পনাকারী ও সরাসরি জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি আশ্বস্ত করেন, তদন্ত শেষ হলে সব প্রশ্নের উত্তর স্পষ্ট হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর