ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির খসড়া তৈরি: আসিফ নজরুল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৪৪ পিএম

অনলাইন রিপোর্টার

যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। এটি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টে বলেন, “জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। তাদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শাসকের খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়েছিল, সেজন্য তাদের দায়মুক্তি দেওয়া প্রয়োজন।”

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থান ও বিপ্লবের পর জনধিকৃত সরকারগুলোতে এ ধরনের দায়মুক্তির আইন রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা নিশ্চিত করা হয়েছে। এর আগে ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল।

তিনি জানান, আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে যা ইনশাআল্লাহ শিগগিরই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, “জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত, যেখানে সাধারণ জনগণ ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রাণ পণ করে সংগ্রাম চালায়। এই যোদ্ধাদের দায়মুক্তি প্রদান বিষয়টি রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে আলোচিত বিষয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর