ঘুড়ি র্যালীর স্লোগান ছিল, “পুরনো ঢাকাকে বাসযোগ্য, পরিকল্পিত, আধুনিকায়ন ও নিরাপদ শহর হিসেবে দেখতে চাই।” ঢাকা ব্যাংক পি.এল.সি’র সৌজন্যে অনুষ্ঠিত এ র্যালীতে ঢাকা বাসী সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক সাকিব সালেক র্যাভেন, মহাসচিব শেখ খোদা বক্স, মহানগর কমিটির আহ্বায়ক লৎফুর আহসান বাবুসহ অন্যান্য সক্রিয় নেতারা উপস্থিত ছিলেন।
র্যালীতে রঙিন ঘুড়ি ও বেলুন ফেসটন হাতে নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান চলাকালে বক্তারা পুরনো ঢাকাকে আধুনিক ও নাগরিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ একটি শহরে রূপান্তরের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তারা নগরবাসীর প্রতি সরকারের নিয়মকানুন মেনে বাড়ি নির্মাণের আহ্বান জানান, যাতে শহরের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এছাড়া আগামীকাল ১৪ জানুয়ারি একটি পারিবারিক ঘুড়ি উড়ানোর আসরের আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা একসাথে বসে আনন্দ ভাগাভাগি করবেন। ঢাকাবাসী সংগঠন আশা প্রকাশ করেছে, এই ধরনের সাংস্কৃতিক আয়োজন ও ঐতিহ্যবাহী উৎসব নগরবাসীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করবে।
পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণ, আধুনিকায়ন ও নাগরিক সুবিধাসহ নিরাপদ নগর গঠনের জন্য চলমান এই প্রচেষ্টায় সকলে অংশগ্রহণ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর