ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাকিবুল হত্যার বিচার চেয়ে ফার্মগেট ও এক্সপ্রেসওয়ে অবরোধ


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:২৯ পিএম

অনলাইন রিপোর্টার

সহপাঠী সাকিবুল হত্যার বিচার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফার্মগেট মোড় অবরোধ করেছেন। এতে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট তৈরি হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করেন। পরে সাড়ে বারোটার দিকে ফার্মগেট মোড়ও তারা অবরোধ করেন। অবরোধ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করেন।

শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো দৃশ্যমান বিচারিক অগ্রগতি দেখা যায়নি। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। অবরোধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তাকে আইসিইউতে ভর্তি করা হলে চার দিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

শিক্ষার্থীরা দাবি করছেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন। তারা আশপাশের পথচারীদের জানাচ্ছেন, এটি তাদের শান্তিপূর্ণ আন্দোলন এবং সড়কে বাধা মূলত বিচার দাবির অংশ।

স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা যানজট কমাতে আশপাশের রুট ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। তবে শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও তারা শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।

শিক্ষার্থীরা বলেন, প্রশাসন দ্রুত বিচার নিশ্চিত করলে তারা অবরোধ তুলে নেবেন। তবে বিচারের স্বচ্ছতা না থাকলে কঠোর কর্মসূচি চালিয়ে যেতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, সাকিবুল হত্যাকাণ্ডের ঘটনার সাথে যুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে দেরি করা হলে তাদের আন্দোলন আরও তীব্র আকার নেবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর