ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

যুক্তরাজ্য মিশনে ওসমান হাদির ভাই ওমর বিন হাদির নিয়োগ


  • আপলোড সময় : শুক্রবার ১৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহামে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুক্তিভিত্তিক এই নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক। এতে স্পষ্টভাবে বলা হয়, ওমর বিন হাদিকে এই নিয়োগ গ্রহণের আগে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তার বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি বাংলাদেশ সরকারের নির্ধারিত কূটনৈতিক শৃঙ্খলা, আচরণবিধি এবং দায়িত্ব পালনের সকল নিয়ম অনুসরণ করতে বাধ্য থাকবেন। তার দায়িত্বের পরিধি, বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও অন্যান্য প্রশাসনিক বিষয়াদি চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

সরকারি সূত্র জানায়, বৈদেশিক মিশনে চুক্তিভিত্তিক নিয়োগ একটি প্রচলিত প্রক্রিয়া। বিশেষ করে কূটনৈতিক মিশনের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই নিয়োগও সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্পন্ন হয়েছে।

ওমর বিন হাদির নিয়োগের বিষয়টি ইতোমধ্যে প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। কারণ তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই। তবে প্রজ্ঞাপনে তার রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় সংক্রান্ত কোনো উল্লেখ নেই। নিয়োগপত্রে কেবল তার পদের নাম, কর্মস্থল, মেয়াদ এবং শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তার নিয়োগ নবায়ন বা বাতিলের বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ ছাড়া দায়িত্ব পালনকালে কোনো শর্ত লঙ্ঘিত হলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা, প্রশাসনিক কার্যক্রম এবং দ্বিপাক্ষিক যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় সচিব পদটি ওই মিশনের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদ হিসেবে বিবেচিত।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর