ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ


  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:৩৬ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা, আস্থা বৃদ্ধি ও সম্মিলিত পদক্ষেপের কোনো বিকল্প নেই। দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থাকে সমর্থন করে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত ‘নেক্সট জেনারেশন প্রফেশন : কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, প্রযুক্তিগত পরিবর্তন এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার এই সময়ে বহুপাক্ষিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ স্থিতিশীলতা, আস্থা ও সহযোগিতামূলক সমাধান প্রচারে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

তৌহিদ হোসেন বলেন, নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই রিপোর্টিংয়ের সমন্বয় বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। প্রযুক্তিগত উদ্ভাবন দ্রুত গতিতে বিশ্বব্যাপী পেশা ও কর্মক্ষেত্রকে রূপান্তরিত করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্বশীল শাসনব্যবস্থার ওপর বৈশ্বিক গুরুত্ব বাড়ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং বৈশ্বিক সংহতি জোরদার করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, পেশাজীবীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা থাকলেই চলবে না, বরং তাদের নৈতিকভাবে দৃঢ় ও দায়িত্বশীল হতে হবে। প্রযুক্তির ব্যবহার যেন মানবিক মূল্যবোধ ও জনস্বার্থকে ক্ষুণ্ন না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সাফা সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চ জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান, সেরা পদ্ধতি ভাগ করে নেওয়া এবং অর্থবহ আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ এশিয়া এবং এর বাইরের দেশগুলোর বিশেষজ্ঞ ও পেশাজীবীদের একত্রিত হতে দেখা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং পেশা একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই রিপোর্টিং একত্রিত হওয়ার ফলে ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং জনসাধারণের আস্থার কাঠামো নতুনভাবে গড়ে উঠছে।

সাফা সম্মেলনে আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নেন। এতে তিনটি টেকনিক্যাল অধিবেশন এবং একটি সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সভাপতি জ্যঁ বুকো, সাফার উপদেষ্টা আশফাক ইউসুফ তোলা, আইসিএবি সভাপতি এন কে এ মোবিন এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফরহাদ হোসেন বক্তব্য দেন।


এ সম্পর্কিত আরো খবর