ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন ১০০% শুল্ক হুমকির মুখেও রুশ তেল ক্রয়ে অনড় ভারত ‘মক্কায় হামলা’ দাবির প্রমাণ চাইল ইরান, রাজনীতি না করার আহ্বান সৌদির অনুরোধে হুথিদের থামাতে ইরানকে চীনের গোপন চাপ ইন্টারসেপ্টর মিসাইল সংকট: মিত্রদের কাছে প্রতিরক্ষা সাহায্য চায় সৌদি কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২, হাসপাতালে ভর্তি ৩ রাষ্ট্র সংস্কারে বড় চ্যালেঞ্জ তোষামোদকারী চক্র ও প্রশাসনিক দুর্নীতি বন্ধ শিল্প সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম পুলিশে বড় রদবদল: ১১ উর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন লন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে কাটা পড়ল ব্যবসায়ীর মাথা রেস্তোরাঁয় ‘ডোরি ফিশ’ বলে পরিবেশন করা হচ্ছে পাঙাশ

পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন


  • আপলোড সময় : সোমবার ১৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নিটোর শাখা।

প্রতিষ্ঠানের কর্মকর্তা অতিথিবৃন্দ সকাল ৮টায় হাসপাতালের জরুরি বিভাগে বেগম খালেদা জিয়ার নামে পুনরায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন করেন। এরপর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে চিকিৎসক অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। এছাড়া নিটোরের পরিচালক ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, সহ সভাপতি ডাঃ এরফানুল হক সিদ্দিক, ড্যাব নিটোর শাখার সভাপতি কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ শামসুল আলম, ডাঃ রোস্তম আলী মধু, ডা. রুমি জালাল, ডাঃ সাঈদ মাহমুদ তমাল, ডা. কামাল, ডা. সাকলায়েন, ডা. এস এন নাগ, ডাঃ ফারুক আহমেদ, ডাঃ তাজুল ইসলাম রবি, ডাঃ সোহেল, ডাঃ সালেহীন এবং ডাঃ গোলাম মাহমুদ সুহাস উপস্থিত ছিলেন।


সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ড্যাব নিটোর শাখার সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ শেখ মুহাম্মদ আতিকুর রহমান সুজন। অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক কর্মকর্তা মহল উৎসবের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপনকে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

পিঠা উৎসবের মাধ্যমে হাসপাতালের কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয় এবং অনুষ্ঠানটি সামাজিক সাংস্কৃতিক দিক থেকেও প্রশংসিত হয়। উপস্থিতরা বলছেন, বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপন হাসপাতালে সেবা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচনালগ্ন হিসেবে মনে থাকবে।

ড্যাব নিটোর শাখার সভাপতি ডাঃ শামসুল আলম বলেন, ধরনের উদ্যোগ হাসপাতালের কর্মীদের মধ্যে মনোবল বৃদ্ধি করে এবং রোগীদের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর