ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রক্তস্পন্দন প্ল্যাটফর্মে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:২৪ পিএম

“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিচালিত অলাভজনক মানবসেবামূলক প্ল্যাটফর্ম রক্তস্পন্দন-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রক্তস্পন্দনের ওয়েব অ্যাপে এ সেবার উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর ডা. এ এন এম মনোয়ারুল কাদির বিটু। তিনি বলেন, রক্তস্পন্দন একটি সম্পূর্ণ অলাভজনক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম সরাসরি রক্ত সংগ্রহ বা সরবরাহ করে না; বরং রক্তদাতা ও গ্রহীতার মধ্যে একটি নির্ভরযোগ্য সংযোগ তৈরি করে। অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় বড় ধরনের সহায়তা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সূচনা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক এবং রক্তস্পন্দনের ডেপুটি কো-অর্ডিনেটর ডা. এম এ তাইফুল হক। তিনি বলেন, জরুরি অবস্থায় যেন মানুষ খুব সহজে অ্যাম্বুলেন্স সেবা পেতে পারে—এই লক্ষ্যেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পাঁচটি বিভাগীয় শহর ও একটি জেলা শহর এ সেবার আওতায় এসেছে। ভবিষ্যতে এই পরিসেবা আরও বিস্তৃত করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ মওদুদ হোসেন মঈন, Appupnext-এর ফাউন্ডার আব্দুর রহমান ইশা, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ডা. ফাহাদ মোল্লা এবং রক্তস্পন্দনের অন্যতম সদস্য ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান, ডা. তাজকির হোসাইন আশ্রাফ, ডা. সালাউদ্দীন শাহিন বাঁধন, ডা. আবদুল্লাহ আল হাসানাতসহ বিভিন্ন চিকিৎসক ও সংগঠক।

গত বছরের ২ অক্টোবর ২০২৫ সালে যাত্রা শুরু করা রক্তস্পন্দন অল্প সময়ের মধ্যেই সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবী রক্তদাতা নিবন্ধিত রয়েছেন। পাশাপাশি ৫০টিরও বেশি নামকরা ব্লাড ব্যাংক ও ভলান্টারি ব্লাড ডোনেশন ক্লাবের সঙ্গে রক্তস্পন্দন যুক্ত রয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইতোমধ্যে ৬ হাজারের বেশি মানুষ জরুরি রক্ত সংগ্রহে উপকৃত হয়েছেন।

এক ক্লিকেই রক্তদাতা খোঁজার সুবিধার পাশাপাশি নতুনভাবে যুক্ত হওয়া অ্যাম্বুলেন্স সার্ভিস বিশেষ করে জরুরি ও ক্রিটিক্যাল রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে রাজধানী ঢাকায় প্রায় তিনটি অ্যাম্বুলেন্স সার্ভিস ছাড়াও কয়েকটি বিভাগীয় শহর এবং টাঙ্গাইল জেলায় রিপোর্টেড, নির্ভরযোগ্য ও মানবিক অ্যাম্বুলেন্স সার্ভিস যুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র ব্যবসায়িক মানসিকতার বাইরে গিয়ে যারা প্রকৃত মানবিক সেবা প্রদান করে, এমন সার্ভিসগুলো যাচাই-বাছাই করেই ধাপে ধাপে প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া কোভিডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ক্রিটিক্যাল রোগীদের প্রয়োজন বিবেচনায় প্ল্যাটফর্মে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসও যুক্ত করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি এয়ার অ্যাম্বুলেন্স সংযুক্ত রয়েছে, যা জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে সহায়ক হবে।

উল্লেখ্য, roktospondon.com ওয়েবসাইটে প্রবেশ করে যে কেউ সহজেই রক্তদাতা খোঁজার পাশাপাশি অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্স সেবার তথ্য জানতে পারবেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ মানবিক স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর