ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস উদযাপিত


  • আপলোড সময় : শনিবার ২৪ জানুয়ারী, ২০২৬ সময় : ১:১৯ পিএম

স্টাফ রিপোর্টার:

‘সঠিকভাবে দাঁত প্রতিস্থাপন, সুন্দর হাসি সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস উদযাপন এবং নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রস্থোডন্টিকস-এর দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। জনসচেতনতা বৃদ্ধির জন্য বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়।

অনুষ্ঠান শুরুতে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মো. আলমগীর কবীর স্বাগত বক্তব্য দেন। এরপর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবসের তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান সংগঠনের কার্যপরিধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এটিএম সাইফুল ইসলাম।

বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ’র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ডা. কামরুল হাসান।

বক্তারা নবনির্বাচিত কার্যকরী কমিটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রস্থোডন্টিকস-এর উন্নয়ন এবং অন্যান্য ডেন্টাল বিশেষায়িত শাখার সঙ্গে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে মুখ ও দাঁতের আধুনিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মুখ ও দাঁতের চিকিৎসার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর