ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

একসঙ্গে প্রকাশ হবে নির্বাচন ও গণভোটের ফল: ইসি সচিব


  • আপলোড সময় : সোমবার ২৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:১৬ পিএম

অনলাইন রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট প্রদানকারী ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে ইসি।

সোমবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আগেই নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পেপার পাঠানো হচ্ছে।

ইসি সচিব জানান, অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটের আওতায় রয়েছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা। তাদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্যালট পেপার হাতে পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট প্রদান করে তা ফেরত পাঠাতে হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছানো বাধ্যতামূলক। এর পরে পৌঁছালে ওই ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

ইসি সচিব জানান, অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পেপারে প্রতীকের পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর নামও থাকবে, যাতে ভোটাররা সহজে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারেন। পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো ধরনের বিভ্রান্তি বা জটিলতা এড়াতে কমিশন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশের বিষয়ে আখতার আহমেদ বলেন, এবার দুটি ফলাফলই একসঙ্গে ঘোষণা করা হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিকভাবে সাধারণ ভোটকেন্দ্রগুলোর ফলাফল তুলনামূলক দ্রুত পাওয়া যাবে।

তিনি জানান, গতকাল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তারা ফলাফল প্রকাশের সময়সীমা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। ইসি সচিবের ভাষ্য অনুযায়ী, সাধারণ কেন্দ্রগুলোর ফলাফল ভোটগ্রহণ শেষ হওয়ার ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া সম্ভব হবে।

তবে প্রবাসী ভোটের ক্ষেত্রে ফলাফল পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি। কারণ প্রবাসী ভোটারদের জন্য নির্ধারিত এ-ফোর সাইজের ব্যালট পেপারের উভয় পাশে মোট ১১৯টি মার্কা রয়েছে। এসব ব্যালট ম্যানুয়ালি স্ক্যান করে গণনা করতে হবে, যা সময়সাপেক্ষ।

তিনি বলেন, ত্রুটিমুক্ত ও নির্ভুল ফলাফল নিশ্চিত করতেই এই অতিরিক্ত সময় প্রয়োজন হবে। কত ভোট জমা পড়বে, তার ওপর ভিত্তি করেই ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হবে।

বিদেশে অবস্থানরত ভোটারদের আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বিদেশে অবস্থানরত কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তবে সেটিকে ব্যক্তিগত পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর