ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:০৫ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের কোনো ভূমিকা থাকবে না। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এই অবস্থায় প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি থেকে মনোনীত কোনো ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। তবে নির্বাচন কমিশনার শপথ পড়ানোর জন্য নির্বাচনের তিনদিন পর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা বলেন, সংবিধানের নিয়ম অনুসারে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো হয় স্পিকার অথবা ডেপুটি স্পিকারের মাধ্যমে। কিন্তু বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকারদের মধ্যে একজন নিখোঁজ এবং অন্যজন জেলে আছেন। তারা পদত্যাগ করেছেন এবং গুরুতর মামলার মুখোমুখি, তাই তাদের মাধ্যমে শপথ পড়ানোর সুযোগ নেই।

তিনি বলেন, এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শে একজন মনোনীত ব্যক্তিকে শপথ পড়ানোর নির্দেশ দিতে পারেন। যদি তা না হয়, তবে প্রধান নির্বাচন কমিশনার তিন দিনের মধ্যে শপথ পড়ানোর সুযোগ পাবেন। তবে শপথ গ্রহণ দ্রুত সম্পন্ন করতে চান কর্তৃপক্ষ। আইন উপদেষ্টা আরও জানান, বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করা হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর