ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ


  • আপলোড সময় : শনিবার ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:১৭ পিএম

রংপুর প্রতিনিধি:

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। তাই এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় অংশ নেন জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

ইসি মাছউদ বলেন, নির্বাচনের জন্য নিয়োজিত ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার—সকলেই নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করার দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে। এ বার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে নির্বাচনকে সহজ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করতে সকলকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কমিশনের নির্দেশ মেনে চলছেন। দলের নেতারা তাদের পোস্টার অপসারণ এবং নির্বাচনী সফর বাতিল করেছেন।

মাছউদ জানান, রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরের বিরুদ্ধে যা বলছেন, তা ভোটযুদ্ধের অংশ ও কৌশল। তবে দেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের যে কোনো ঘটনা সরকারের কঠোর দৃষ্টি ও আইনের আওতায় আসবে। বিশেষ করে শরীফ ওসমান হাদী হত্যার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি মাছউদের মন্তব্যে দেশের জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে, এবারের নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে এবং কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ, প্ররোচনা বা ভুয়া প্রচারণা বরদাস্ত করা হবে না।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর