ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সেনাপ্রধানের আহ্বান: নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১২:৫৯ পিএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, “আমি মনে করি আজ আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটি আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। আজ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।”

তিনি আরও বলেন, সারাদেশে সকাল থেকেই নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তার কাছে থাকা তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের জন্য উৎসাহিত এবং তাদের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিরাপদ।

সেনাপ্রধান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান। তিনি বলেন, “আমি অনুরোধ করব, সবাই নির্ভয়ে নিজেদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দেবেন। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার এবং দায়িত্ব। আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।”

নির্বাচন চলাকালে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আপনারা মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে উৎসাহী হচ্ছে।”

তিনি বলেন, জনগণের অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। দেশের প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উৎসাহিত করার পাশাপাশি সকলকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করেছেন, এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। তিনি বলেন, “সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হব।”

এই নির্বাচনে সারাদেশে ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে। দেশের ভোটাররা দীর্ঘদিনের অপেক্ষার পর এবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচনের দিনটিকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করার জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর