ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেন্দ্রে স্বস্তি, ভোট দিতে পেরে খুশি— বলছেন ভোটাররা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ১:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনের বাড্ডা বেরাইদের একেএম রহমত উল্লাহ কলেজ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৮টা থেকে পুরুষ ও নারী ভোটারদের লম্বা লাইন দেখা যায়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটাররা কেন্দ্রে আসছেন। নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। র‍্যাব ও পুলিশের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতিতে ভোটারদের মধ্যে স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে।

এই কেন্দ্রেই ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল ৮টার দিকে ভোটাধিকার প্রয়োগ করেন। তাকে ঘিরেও ভোটারদের মাঝে আগ্রহ দেখা যায়। তবে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা হয়।

কেন্দ্রে ভোট দিতে আসা রহিমা খাতুন (৪৬) বলেন, জীবনের দ্বিতীয় ভোট দিয়েছেন তিনি। এর আগে একবার ভোট দিয়েছিলেন। আওয়ামী লীগের আমলে যেসব ভোট হয়েছে, সেগুলোতে অংশ নেননি বলে জানান তিনি। তার ভাষায়, এবার নির্বাচন ভালো হচ্ছে এবং ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট।

একই কেন্দ্রে জীবনের প্রথম ভোট দিতে আসা ভোটার রহিমা ইসাম বলেন, ভোট নিয়ে আগে কিছুটা আতঙ্ক ছিল। তবে কেন্দ্রে এসে সবকিছু স্বাভাবিক মনে হয়েছে। তিনি বলেন, পরিবেশ অনেক ভালো এবং সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি।

ভোটার মো. আব্দুল বলেন, নিরাপদ পরিবেশে তিনি ভোট দিয়েছেন। ভিড় এড়াতে সকালে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান তিনি।

ঢাকা-১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন দলের আরও প্রার্থী মাঠে রয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। নির্বাচনের দিন এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে।


এ সম্পর্কিত আরো খবর