ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র


তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : শুক্রবার ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ২:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি এবং তারেক রহমানকে তাঁদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়। নির্বাচনের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণের ভূমিকাকেও গুরুত্ব দেওয়া হয়েছে বার্তায়।

ঢাকার মার্কিন দূতাবাস তাদের পোস্টে আরও উল্লেখ করে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়। বার্তায় বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

নির্বাচন-পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার মধ্যে মার্কিন দূতাবাসের এই বার্তাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রগুলো সামনে আরও স্পষ্ট হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ ছিল। ফলাফল ঘোষণার পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকার মার্কিন দূতাবাসের শুভেচ্ছা বার্তা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।


এ সম্পর্কিত আরো খবর