ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: আদিলুর


  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৪:৪১ পিএম

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসভবন প্রস্তুত রয়েছে। তিনি বলেন, মন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাসা প্রস্তুত করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়টি বিএনপির সঙ্গে আলোচনা করে তাদের ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করা হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। “উনারা যেভাবে চান সেভাবেই হবে।” তিনি আরও জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান মিলিয়ে ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাসা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে। শপথ গ্রহণের সময়ের মধ্যেই সেগুলো প্রস্তুত হয়ে যাবে বলেও জানান তিনি।

সরকারের কাজ ও দায়িত্ব পালনের বিষয়ে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। “১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি।” তিনি বলেন, নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছেন তারা।

এক প্রশ্নের জবাবে টিআইবির রিপোর্ট নিয়ে মন্তব্য করেন আদিলুর রহমান খান। তিনি বলেন, দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদেরই জিজ্ঞেস করতে হবে। “জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না।” তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে।

উপদেষ্টা আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু কিছু জায়গায় এখনো সংস্কার সম্পন্ন হয়নি। তিনি আশা প্রকাশ করেন, সময়ের মধ্যে বাকি সংস্কারও সম্পন্ন হবে।

সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আবাসন প্রস্তুতের পাশাপাশি সরকারি বাসভবন ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি রাখা হচ্ছে, যাতে দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্টদের আবাসন নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। একই সঙ্গে তিনি বলেন, সরকারের মেয়াদকালে যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে শেষ পর্যন্ত দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, এর মাধ্যমে ক্ষমতা হস্তান্তর-পরবর্তী প্রশাসনিক প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর