ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

উত্তরা পশ্চিম থানার অভিযানে গ্রেপ্তার ১০


  • আপলোড সময় : সোমবার ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৭:৫৯ পিএম

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ০৯ (নয়) পিছ ইয়াবা ট্যাবলেট এবং ০২ (দুই) রোল গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া উক্ত এলাকা থেকে র‌্যাব ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করেছে।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলায় ২ জন, ওয়ারেন্ট মূলে ২ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম ও বয়সের তালিকা পুলিশ সূত্রে জানা গেছে।

নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— পলাশ চন্দ্র বর্মন (২৭) এবং স্বপ্না আক্তার (৩২)। ওয়ারেন্ট মূলে গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নাছির (৫৮) এবং নার্জিনা রওফিল (৪৫)। ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেপ্তারকৃতরা হলেন— আদিব জামান (২৩), মোঃ রিফাত রুবায়েত (২৩), মোঃ মেহেদী হাসান (৩০), মোঃ রিফাজ মোল্লা (২৪), মোঃ হান্নান (৩০) এবং মোঃ তারেক উদ্দিন (২৮)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, অভিযান মূলত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতরা নিয়মিত অপরাধে জড়িত বলে পুলিশের ধারণা।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা স্থানীয় বাজারে বিক্রির জন্য রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার দায়িত্বশীলরা জানিয়েছেন, নিয়মিত অভিযানের মাধ্যমে এলাকায় মাদক ও অপরাধ কমাতে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে। এছাড়া ভবিষ্যতেও সাঁড়াশি অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখা হবে।

স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা চাইছেন, অপরাধী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।


আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর