অনলাইন রিপোর্টার
বিএনপি নেতৃত্বাধীন জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরইমধ্যে মন্ত্রিসভার শপথের জন্য প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
সরকারি সূত্রে জানা গেছে, পূর্ণ মন্ত্রীদের তালিকায় রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, মোহাম্মদ আমিনুর রশীদ (টেকনোক্রেট) এবং খলিলুর রহমান (টেকনোক্রেট)।
প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন—এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্রেট)।
সূত্র জানায়, এই তালিকা অনুযায়ী শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা সরকারি দপ্তরে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে দায়িত্বে নিযুক্ত হবেন। ২৫ পূর্ণ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পাবেন।
মন্ত্রিসভায় এ ধরনের সমন্বয় সরকারের কার্যক্রম ও নীতি প্রণয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। শপথ গ্রহণের মাধ্যমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্ব গ্রহণ করবেন এবং সরকারের নীতি কার্যকর করার জন্য কার্যক্রম শুরু করবেন।
এছাড়া টেকনোক্রেট মন্ত্রীরাও এই তালিকায় আছেন, যারা বিশেষজ্ঞ হিসেবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখবেন। নতুন মন্ত্রিসভায় রাজনৈতিক ও টেকনোক্রেট সদস্যদের সমন্বয় সরকারের কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।