ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ঈদের দিনে তেহরানে একাধিক বিস্ফোরণ, পুরো শহর কেঁপে উঠলো


  • আপলোড সময় : শনিবার ২১ মার্চ, ২০২৬ সময় : ১০:৪৮ এএম

পবিত্র ঈদুল ফিতরের দিন তেহরান, ইরানের রাজধানী, একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় ভোরে শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, যখন দেশটিতে ঈদ উদযাপিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হামলা চালানো হয়।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, লেবাননের রাজধানী বৈরুতে আক্রমণের পর তারা ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানছে। তবে এই আকস্মিক হামলায় কতজন হতাহত হয়েছেন বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়।

ভয়েস অব আমেরিকার ফার্সি বিভাগের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকার আজাদি টাওয়ার এবং অলিম্পিক ভিলেজ এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এছাড়াও তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি এলাকা কেলারদাশতে প্রচণ্ড বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে।

শুক্রবার, রমজানের শেষ দিন এবং ফার্সি নববর্ষ বা নওরোজের প্রস্তুতির সময়ে এই হামলা শুরু হওয়ায় পুরো ইরানজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ঈদের আনন্দও এই হামলার ফলে প্রভাবিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে কোনো ধরনের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি নাকচ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যখন আক্ষরিকভাবে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চলছে, তখন যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।” ট্রাম্পের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত অদূর ভবিষ্যতে থামার সম্ভাবনা নেই এবং তা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তার বিষয়েও মন্তব্য করেছেন। তিনি বলেন, এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। বিশেষ করে চীন ও জাপানকে এই প্রক্রিয়ায় যুক্ত করলে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ঠেকাতে ইউক্রেনের ইন্টারসেপ্টর ব্যবস্থা বসানোর খবরও পাওয়া গেছে। সব মিলিয়ে ঈদের সকালেই তেহরানে বিস্ফোরণ বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার জন্ম দিয়েছে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে।

আাকশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর