ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কমলপুর-গোপীনাথপুর সড়কে জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ


  • আপলোড সময় : রবিবার ১৭ মে, ২০২৬ সময় : ৫:১৯ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর-গোপীনাথপুর সড়কটি পানির নিচে তলিয়ে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অধিভুক্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম কষ্টে দিন পার করছেন।

স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এখন তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই সড়ক দিয়ে কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা, সাহেবনগর উচ্চ বিদ্যালয়, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। এছাড়াও কমলপুর, গোপীনাথপুর, নয়নপুর, হরিণখোলা, দেবীপুর, কালিকাপুর, ভবানীপুর, শিবনগর ও রামনগর গ্রামের হাজারো মানুষ এই সড়কের ওপর নির্ভরশীল।

বর্তমানে রাস্তার অধিকাংশ অংশ পানির নিচে থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে বিকল্প পথ হিসেবে স্থানীয় বাড়ির ভেতর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে অনেক ক্ষেত্রে বাধা ও ঝুঁকির মুখেও পড়তে হচ্ছে।

স্থানীয় মাদ্রাসার শিক্ষক খোকন মিয়া বলেন, “আমরা এলাকাবাসী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছি। দ্রুত পানির নিষ্কাশনের ব্যবস্থা এবং সড়কটি সংস্কার করা হলে আমরা স্বস্তি পেতাম।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল নবী জানান, “তহবিল সংকটের কারণে আপাতত কাজটি করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”

স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক। তারা মনে করেন, এ সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং পুরো এলাকার শিক্ষা ও অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।


এ সম্পর্কিত আরো খবর