ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর সশস্ত্র ডাকাত হামলা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ সময় : ৮:৩২ পিএম

মোহাম্মদ বাকী অনিক,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে গিয়ে সশস্ত্র ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কর্মস্থল মুরাদনগর থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে যান এসিল্যান্ড সাকিব হাছান খাঁন। পরদিন শুক্রবার রাত ১০টার দিকে ব্যক্তিগত প্রয়োজনে বাসা থেকে বাইরে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা একদল সশস্ত্র ডাকাত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

হামলায় এসিল্যান্ডসহ মোট ছয়জন গুরুতর আহত হন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হতে পারে।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক ও পুলিশি সূত্র জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর