ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

খামেনির বিদায়লগ্নেও মার্কিন সামরিক শক্তির দম্ভ প্রকাশ করলেন ট্রাম্প


  • আপলোড সময় : শনিবার ০৪ জুলাই, ২০২৬ সময় : ৩:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য ও জানাজার ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা স্থানীয় সময় শনিবার সকাল থেকে শুরু হয়েছে। দেশটির জাতীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে। এই পরিস্থিতির মধ্যেই এক বিতর্কিত ও দম্ভোক্তিপূর্ণ মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউজ বা যুক্তরাষ্ট্র উদারতা দেখিয়েছে বলেই খামেনির দাফন কাজ সম্পন্ন করতে তেহরান প্রশাসনকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের মাউন্ট রাশমোরে দেশটির ২৫০তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। দীর্ঘ বক্তব্যে তিনি ওয়াশিংটনের শ্রেষ্ঠত্ব, সাম্যবাদের হুমকি এবং আমেরিকার সামরিক পরাক্রম নিয়ে চরম দম্ভ প্রকাশ করেন। মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ভূরাজনীতি প্রসঙ্গে টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমরা এক দিনেই ভেনিজুয়েলাকে পরাস্ত করেছি এবং ইরানকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেছি। তারা এখন পরিস্থিতি শান্ত করতে এতটাই মরিয়া যে, যেকোনো শর্তে সমঝোতা করতে চাইছে।" এরপরই খামেনির শেষকৃত্য প্রসঙ্গে ট্রাম্প যোগ করেন, "আমরা আসলে মন থেকে ভালো মানুষ, আর সেই কারণেই খামেনির দাফন ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার জন্য তাদের এক সপ্তাহের এই সময় বা ছাড় দিয়েছি।"

এর আগে, শুক্রবারই আয়াতুল্লাহ আলি খামেনির কফিন প্রথম সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রকাশ্যে আনা হয়। বিশ্বমঞ্চের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতারা তেহরানে পৌঁছে ইরানের এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। শনি ও রবিবার—এই দুই দিন তাঁর কফিন রাখা থাকবে তেহরানের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে। সেখানে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এবং মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধের প্রতীক হিসেবে 'লাল পতাকা' হাতে ইতিমধ্যেই লাখো মানুষের ঢল নেমেছে।

তেহরানের নির্ধারিত রাষ্ট্রীয় কার্যক্রম শেষ হওয়ার পর খামেনির মরদেহ পর্যায়ক্রমে ধর্মীয়ভাবে পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সীমান্ত পেরিয়ে ইরাকের নাজাফ হয়ে কারবালায় নেওয়া হবে তাঁর কফিন। সর্বশেষ কারবালার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে এনে মাশহাদ শহরের বিখ্যাত ইমাম রেজার মাজারে চূড়ান্তভাবে দাফন করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আকাশজমিন / আরআর



এ সম্পর্কিত আরো খবর