ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৭ জুলাই, ২০২৬ সময় : ৩:৪৫ পিএম

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশের এক সফল মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গতকাল ০৬/০৭/২০২৬ ইং তারিখ কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা ঈদগাহ মাঠের প্রধান বা মেইন গেইটের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযানটি পরিচালনা করা হয়। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) সুনির্দিষ্ট নির্দেশনায় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কুতুবউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিদের মাদকসহ আটক করতে সক্ষম হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে গ্রেফতারকৃত প্রথম আসামি মোঃ সামব্বির আহম্মেদ সিনাল (২০) এর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে যুক্ত থাকা অপর দুই আসামি মেরাজ হোসেন (২৪) এর কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোঃ নাদিম (১৯) এর কাছ থেকে আরও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোট ৩০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় ও সাধারণ লোকজনের সম্মুখে আইনগত বিধি মোতাবেক উদ্ধারকৃত ও উল্লেখিত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও পুলিশের রেকর্ড অনুযায়ী জানা গেছে, ধৃত আসামীগণ প্রত্যেকেই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত এবং তারা মূলত পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা কুমিল্লার বিভিন্ন এলাকায় তরুন সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিতে এই নিষিদ্ধ মাদক সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত এই ৩ জন ধৃত আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু বা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আজ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। কুমিল্লার সচেতন মহল পুলিশের এই সময়োপযোগী মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এবং মাদকমুক্ত কুমিল্লা গড়তে এমন অভিযান অব্যাহত রাখার জোর দাবি তুলেছেন।


এ সম্পর্কিত আরো খবর