ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট, রুটিন প্রকাশ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৪০ পিএম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া চলিত বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ড কর্তৃপক্ষের প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত থাকা বিষয়গুলোর লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষার আগেই আগামী ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। উল্লেখ্য, ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল, যদিও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়।


নতুন সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে স্থগিত হওয়া পরীক্ষা শুরু হবে। পরবর্তী পরীক্ষাগুলোর মধ্যে ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এগুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র ও বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র ও বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা রাখা হয়েছে।


আগামী ২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র এবং ৫ সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সূচির শেষ পর্যায়ে ৭ সেপ্টেম্বর অর্থনীতি ও প্রকৌশল অঙ্কন প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি ও প্রকৌশল অঙ্কন দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।


বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করা বাধ্যতামূলক। এছাড়া ৭ সেপ্টেম্বরের প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্র থেকে প্রশ্ন সংগ্রহ করে অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষার সুনির্দিষ্ট স্থান ও তারিখ জানতে নিজ নিজ কেন্দ্রের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে বোর্ড প্রশাসন।


এ সম্পর্কিত আরো খবর