ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

প্রথম শ্রেণিতে লটারি বহাল, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেবে শিক্ষা মন্ত্রণালয়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫৭ পিএম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর অন্যান্য সব শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মেধা যাচাইয়ে নেওয়া হবে ভর্তি পরীক্ষা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো লিখিত বা মৌখিক ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। স্বচ্ছতা ও শিশুদের মানসিক চাপ মুক্ত রাখতে প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি বহাল থাকবে। তবে অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এদিকে এসএসসি পরীক্ষা শেষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া নিয়েও পরিকল্পনা চূড়ান্ত করছে শিক্ষা বোর্ডগুলো। চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে পূর্বের ন্যায় এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমেই একাদশ শ্রেণির ভর্তির আবেদন গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর