ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

আজমুল হত্যা মামলা: পিরোজপুর থেকে প্রধান অভিযুক্ত গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মো. হাসনাত হাবিব রিফাতকে পিরোজপুর থেকে গ্রেফতার করা হয়েছে। যৌথ আভিযানিক দলের পরিচালিত অভিযানে মঙ্গলবার দিবাগত রাত আড়ে দুইটার দিকে নেছারাবাদ থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত এই নৃশংস হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।


গত ১৯ সেপ্টেম্বর রাতে নিহত আজমুলের বাবা মোড়ল কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণী থেকে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পেছনের একটি মেসে 'ভাত চুরির' মিথ্যা অভিযোগে আজমুলকে অমানবিক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।


চুয়াডাঙ্গার দর্শনা এলাকার বাসিন্দা নিহত ২২ বছর বয়সী আজমুল হোসেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই হত্যাকাণ্ডের পর দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা এলাকায় সড়ক অবরোধ করে তীব্র আন্দোলন গড়ে তোলেন।


গ্রেফতারকৃত রিফাতকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রিফাতের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করে মামলার বাকি আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।


এ সম্পর্কিত আরো খবর