ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,  ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের আড়ালে সিন্ডিকেটের মহোৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পাসপোর্ট হারিয়ে গেলে মানতে হবে নতুন কড়াকড়ি নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অনুমোদন পেলেন আসাদ আলম সিয়াম পুতিনের ছত্রছায়ায় আবারও চেচনিয়ার মসনদে রমজান কাদিরভ হামের উপসর্গে একদিনে দুই মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৫ ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা জানালেন স্পিকার একদিনে রেকর্ড ১ হাজার ৮৭২ জন হাসপাতালে: মৃত্যু ৫

অটোরিকশার জট ও ফুটপাত দখলে নাকাল লক্ষ্মীপুর শহরের সাধারণ মানুষ


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুর শহরের সামাদ মোড় থেকে উত্তর তেমুহনী পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান সড়কে অটোরিকশার উপদ্রব এবং ফুটপাত দখলের কারণে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল ও বিকালের ব্যস্ত সময়ে এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবীরা পড়েছেন মারাত্মক বিপাকে। স্বাভাবিক সময়ে যে পথ পার হতে মাত্র ১০ মিনিটের মতো সময় লাগে, বর্তমানে যানজটের কারণে সেখানে ৩০ মিনিট বা তারও বেশি সময় অপচয় হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে যত্রতত্র অটোরিকশা থামিয়ে যাত্রী তোলা এবং এলোমেলোভাবে গাড়ি চালানোর ফলে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ওপর ফুটপাতগুলো বিভিন্নভাবে দখল হয়ে থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল সড়কের ওপর দিয়েই হাঁটেন, যা প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে কেবল এই নির্দিষ্ট রুটেই ছোট-বড় মিলিয়ে ৩০টির বেশি দুর্ঘটনা ঘটেছে এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।


ভোগান্তির শিকার লক্ষ্মীপুর সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব বলেন, "প্রতিদিন ক্লাসে আসা-যাওয়ার পথে এই যানজটের মুখোমুখি হতে হয়। নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো আমাদের জন্য এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।" একই ধরনের কষ্টের কথা জানান অফিসগামী শিহাব উদ্দিন। তিনি বলেন, "সকালের ব্যস্ত সময়ে অল্প দূরত্বের পথ পাড়ি দিতে গিয়ে দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকতে হয়। শহরের এই গুরুত্বপূর্ণ সড়কে জরুরি ভিত্তিতে শৃঙ্খলার প্রয়োজন।"


যানজট ও অব্যবস্থাপনার কারণে শুধু পথচারী বা যাত্রীরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন মোহন ক্ষোভ প্রকাশ করে জানান, দোকানের সামনে অটোরিকশার জটলা ও ফুটপাত অবরুদ্ধ থাকায় ক্রেতারা সহজে দোকানে আসতে পারছেন না, যার ফলে ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে। প্রধান সড়কে এই যানজটের নেতিবাচক প্রভাব আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়ছে।


পরিস্থিতি সম্পর্কে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, "শহরের যানজটের বিষয়টি আমাদের গভীরভাবে নজরে রয়েছে। অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে সরকারি নীতিমালা রয়েছে এবং তা কার্যকর করার সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

শহরের সচেতন মহলের দাবি, কেবল সাময়িক বা দায়সারা পদক্ষেপ নয়, বরং স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমেই কেবল এই জনদুর্ভোগের অবসান ঘটানো সম্ভব। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য ফুটপাতগুলো দ্রুত দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন তারা।


এ সম্পর্কিত আরো খবর