ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৪ অক্টোবর ২০২৬,  ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাসভবনের সৌরবিদ্যুৎ গ্রিডে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী রামপালে নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে যুক্ত হলো ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্যমাত্র: এটিএম আজহারুল ইসলাম সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুওয়াং ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান ২০২৭ সালে নতুন বই ও ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চার সন্তানের জননী শিভন জিলিসের সঙ্গে বিচ্ছেদ ঘটল ইলন মাস্কের লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে হামলার পরিকল্পনা রিয়াদের নদী কি লাশের বাহক: সুশাসনের মুখে বড় প্রশ্নচিহ্ন গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ জন উদ্ধার

শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক ব্যাটিং ধস, ব্রোঞ্জ-ও জুটল না কপালে


  • আপলোড সময় : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:৩৫ এএম

ক্রীড়া ডেস্ক

এশিয়ান গেমস ক্রিকেটে হতাশার চরম সীমানায় পৌঁছাল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের ক্ষত শুকানোর আগেই ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শোচনীয় পরাজয়বরণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তুলনামূলকভাবে নবীণ ও কম অভিজ্ঞ লঙ্কান দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পসরা সাজিয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথমবারের মতো কোনো পদক ছাড়াই খালি হাতে দেশে ফিরছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

 

শনিবার জাপানের নাগোয়া থেকে প্রাপ্ত খবরে জানা যায়, ১৬৫ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশের ব্যাটাররা। ইনিংসের প্রথম দুই ওভারেই দুই ওপেনার কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। গত ম্যাচে দুই রান করা অধিনায়ক লিটন দাস এদিন নুয়ান থুসারার প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাকের শিকার হন। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দল। লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বাংলাদেশের অভিজ্ঞ ও তারকাখ্যাতিসম্পন্ন ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। দলের চারজন ব্যাটার খাতা খোলার আগেই আউট হন এবং দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট বিলিয়ে দেন।

 

দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে নয় নম্বরে ব্যাটিংয়ে নামা নাসুম আহমেদের ব্যাট থেকে। এছাড়া ইয়াসির আলি রাব্বি ২১ এবং ওপেনার পারভেজ হোসেন ইমন ২০ রান সংগ্রহ করেন। দলের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানেই অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে অত্যন্ত সফল বোলিং করে নুয়ান থুসারা, থারিন্দু রত্ননায়েকে, বিজয়াকান্ত বিয়াসকান্ত এবং ওয়ানুজা সাহান প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।

 

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণি জাদুতে মাত্র ২১ রান তুলতেই তারা ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। পাকিস্তানের বিপক্ষে একাদশের বাইরে থাকা মরমী স্পিনার আলিস আল ইসলাম নিজের প্রথম স্পেলে ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। তাঁর করা ১৮ বলের ১২টিই ছিল ডট বল। এছাড়া শেখ মেহেদি হাসান অত্যন্ত মিতব্যয়ী বোলিং করে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ২ উইকেট শিকার করেন।

 

তবে ম্যাচের টার্নিং পয়েন্ট তৈরি হয় ইনিংসের মাঝপথে। ১৩ ওভার পর্যন্ত লঙ্কানরা চরম চাপে থাকলেও অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে ১৪তম ওভারে আক্রমণে আনলে ম্যাচের চিত্র বদলে যায়। ওই এক ওভারেই মুস্তাফিজ ২৫ রান দিয়ে বসেন, যার সুযোগ নিয়ে লঙ্কান ব্যাটাররা মারমুখী হয়ে ওঠেন। শেষ পর্যন্ত থারিন্দু রত্ননায়েকের ঝোড়ো ৩২ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের পক্ষে সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট পেলেও অতিরিক্ত রান খরচের খেসারত দিতে হয়েছে দলকে। এই শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট অধ্যায়ের করুণ সমাপ্তি ঘটল।


এ সম্পর্কিত আরো খবর