ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব ইনানীতে গভীর নলকূপের গর্ত থেকে দুই দিন ধরে জ্বলছে আগুন এল নিনো ও যুদ্ধের প্রভাবে নতুন খাদ্যসংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের

উত্তপ্ত দিল্লিতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ বিরোধীদের


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৩:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের আন্দোলন কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা গণবিক্ষোভ দমনে নজিরবিহীন পুলিশি অভিযান এবং ধরপাকড়ের ঘটনায় মোদি সরকারের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে আম আদমি পার্টি (আপ)। সিজেপির যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দিতে আসা আন্দোলনকারী ও শীর্ষ নেতাদের বিমান থেকে এবং রাজপথ থেকে ঢালাওভাবে আটকের ঘটনার তীব্র সমালোচনা করে কেন্দ্রশাসিত বিজেপি সরকারকে আক্ষরিক অর্থেই কাঠগড়ায় তুলেছে দলটি।


আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম 'দ্য হিন্দু'-র এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়, পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে বর্তমানে চরম একনায়কতন্ত্র চলছে বলে তোপ দেগেছেন। এই অনাকাঙ্ক্ষিত অচলাবস্থাকে বিগত শতকের ইন্দিরা গান্ধীর শাসনকালের চেয়েও ভয়াবহ ও 'কালো জরুরি অবস্থা' হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক কড়া বার্তায় কেজরিওয়াল মন্তব্য করেন, রানওয়েতে বিমান অবতরণের পরপরই আকাশযান থেকে নেতাকর্মীদের সরাসরি আটক করা বর্তমান সরকারের গভীর ভীতি ও দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। তিনি জোরালো অভিযোগ তোলেন, গত নির্বাচনে অনিয়ম ও কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার পর নিজেদের দুর্নীতির হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের পুরো গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করছেন। পরিস্থিতি সামাল দিতে শুধুমাত্র প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগই যথেষ্ট নয়, বরং মোদিরও অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে দাবি তোলেন তিনি।


অন্যদিকে দিল্লির উদ্ভূত পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে একহাত নেন আপ বিধায়ক গোপাল রাই এবং আপ-এর দিল্লি রাজ্যের সভাপতি সৌরভ ভরদ্বাজ। তাঁরা যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কেবল একজন বিতর্কিত সরকারি কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে গোটা দেশজুড়ে সরকার এক অঘোষিত ‘কালো জরুরি অবস্থা’ চাপিয়ে দিয়েছে। গোটা সেন্ট্রাল দিল্লিকে সুরক্ষিত সেনাশিবিরে রূপান্তর করলেও যুবসমাজের এই স্বতঃস্ফূর্ত ও যৌক্তিক দাবিকে বুলেটের মুখে স্তব্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।


উল্লেখ্য, নির্বাচনী ভোটার তালিকায় জালিয়াতি ও কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে শনিবারের এই বিক্ষোভের ডাক দিয়েছিল যুব রাজনৈতিক সংগঠন সিজেপি। বিক্ষোভটি দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর মেট্রো রেলের ৪৫টি ব্যস্ততম স্টেশন সিল করে দিয়েছে, শতাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল করেছে এবং প্রায় ২৩ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করে পুরো সেন্ট্রাল দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছে।


এ সম্পর্কিত আরো খবর