ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,  ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিস্টার মোদি, আমরা আপনাকে ঘিরে ফেলছি, পিছু হটব না: তোপ রাহুল গান্ধীর জনস্রোত দেখে আতঙ্কিত মোদি সরকার: আন্তর্জাতিক বিশ্লেষক সঞ্জয় কাপুর এক টাকার মাস্টার লুৎফর রহমান আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্পের তীব্র ক্ষোভ আটকের পরও অনড় ইমরান খান, প্রিজন ভ্যান থেকেই পাঠালেন বার্তা ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই, ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু আটকের পর নিখোঁজ সিজেপির শীর্ষ তিন নেতা: তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার ও দল আগামী সোমবার দিল্লিতে বিরোধী 'ইন্ডিয়া' জোটের বিশাল বিক্ষোভের ডাক! ভারতে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক তিন হাজার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

গলাচিপায় হাইব্রিড তরমুজের বীজ নিয়ে কৃষক সমাবেশ


  • আপলোড সময় : শনিবার ১০ অক্টোবর, ২০২৬ সময় : ৬:২২ পিএম

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় আগাম জাতের হাইব্রিড তরমুজের বীজ উন্মোচন এবং কীটনাশক পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তরমুজ চাষের আধুনিক কলাকৌশল তুলে ধরার পাশাপাশি নতুন জাতের বীজের বৈশিষ্ট্য, ফলন ও কৃষকদের সম্ভাব্য লাভ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও কৃষিবিদেরা।


শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে জিসান এগ্রো সিড ফার্ম ও সেঞ্চুরী এগ্রো লিমিটেডের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেঞ্চুরী এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম সিরাজুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জিসান এগ্রো সিড ফার্মের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল, হর্টিকালচার উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার প্রাক্তন পরিচালক।


অনুষ্ঠানের শুরুতে জিসান এগ্রো সিড ফার্মের আমদানি করা অতি আগাম জাতের হাইব্রিড তরমুজের বীজের ফলক উন্মোচন করা হয়। বীজগুলোর মধ্যে রয়েছে রাজকুমার-এফ১, বিগ প্লাস সুপার-এফ১, গ্রেড আস্হা-এফ১, সাগরকন্যা-এফ১ ও নিউ এশিয়া প্লাস।


আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব জাতের তরমুজ ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে সংগ্রহের উপযোগী হয় এবং প্রতিটি ফলের ওজন ১২ থেকে ১৪ কেজি হতে পারে। বীজগুলোর রোগ প্রতিরোধক্ষমতা বেশি এবং শীত ও ভাইরাস সহনশীল বৈশিষ্ট্য রয়েছে বলে জানানো হয়। এসব বৈশিষ্ট্যের কারণে আগাম তরমুজ চাষে ভালো ফলন ও কৃষকদের আর্থিক লাভের সম্ভাবনার কথা তুলে ধরেন আয়োজকেরা।


পরে সেঞ্চুরী এগ্রো লিমিটেডের কীটনাশক পরিবেশকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ পর্বে কোম্পানিটির বিভিন্ন ধরনের সার ও কীটনাশকের গুণাগুণ, ব্যবহার এবং কৃষিক্ষেত্রে প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কৃষক ও খুচরা বিক্রেতাদের মতামতও আলোচনায় গুরুত্ব পায়।


অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সার পরিবেশক, বীজ ও কীটনাশকের খুচরা বিক্রেতা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মডেল তরমুজচাষিরা উপস্থিত ছিলেন।


এ আয়োজনের মাধ্যমে আগাম জাতের তরমুজের বীজ সম্পর্কে কৃষক ও ব্যবসায়ীদের ধারণা দেওয়ার পাশাপাশি আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উপকরণ ব্যবহারের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।


এ সম্পর্কিত আরো খবর