ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

এশিয়া সফরে কিম জং উনের সঙ্গে সাক্ষাতের ইঙ্গিত ট্রাম্পের


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:১৯ এএম

বিশ্ব রাজনীতিতে আবারও নতুন এক মোড়ের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন এশিয়া সফরকালে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। হোয়াইট হাউস থেকে ওহিওর উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এমন ইঙ্গিত দেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, "হ্যাঁ, আমি দেখা করতে পারি। বিষয়টি রোমাঞ্চকর হবে, তাই না? কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।"

 

যদি শেষ পর্যন্ত এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়, তবে তা ডোনাল্ড ট্রাম্পের কূটনীতির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। নিজের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিষ্পত্তির লক্ষ্যে কিম জং উনের সঙ্গে বেশ কয়েকটি ঐতিহাসিক ও আলোচিত বৈঠকে মিলিত হয়েছিলেন ট্রাম্প। নতুন করে আবার শীর্ষ বৈঠকে বসার এই আগ্রহ দুই দেশের সম্পর্কের বরফ গলার সম্ভাবনা তৈরি করছে।

 

কর্মসূচি অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প আগামী ১৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) সম্মেলনে যোগ দিতে ফিলিপাইন সফর করবেন। এরপর ১৭ থেকে ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনে অংশ নিতে চীনের শেনঝেন শহরে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট। এই গুরুত্বপূর্ণ সফরকালেই কিমের সঙ্গে তাঁর বহুপ্রত্যাশিত সাক্ষাৎ হতে পারে বলে জোরালো গুঞ্জন চলছে।

 


এ সম্পর্কিত আরো খবর