ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,  ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়নের নিয়োগে প্রশ্নফাঁস: এনবিআর ও সরকারি দপ্তরের কর্মীসহ গ্রেপ্তার ৭ মোদি সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার দিল্লিতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ফের আটক রাজনৈতিক দুনিয়ায় কাউকে বিশ্বাস করি না: নিউজম্যাক্সে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলন রুখতে দিল্লিতে হাজার হাজার পুলিশ ঋণের চাপ সামলাতে আর্থিক সংস্কারের তাগিদ আইএমএফের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের ডাক: সিজেপি প্রধান দিপকের বাড়িতে দিল্লি পুলিশ আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ শত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের দুয়ারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৮০ লাখ টাকার কাপড় নিয়ে ট্রাক উধাও, অতঃপর...


  • আপলোড সময় : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬ সময় : ২:১৯ পিএম

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজিতে অবস্থিত ‘ইপিক গার্মেন্টস কোম্পানি লিমিটেড’-এর জন্য নেওয়া প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৯৭ রোল আমদানি করা কাপড় পথেই উধাও করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ গোলাম রহমান মুন্না (৪৬) ও মোহাম্মদ আমানুল্লাহ (৬৩)। তারা দুজনেই গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় তদন্তে পাওয়া আসামি।


শুক্রবার সকালে র‍্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানিয়ে বলা হয়, ‘মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেড’ নামীয় একটি পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানের ট্রাকযোগে গত ৮ অক্টোবর বিকেলে বন্দর থেকে কাপড়ের চালানটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিষ্ঠানটি গাড়ির গতিপথ জিপিআরএসের মাধ্যমে পর্যবেক্ষণ করছিল। ওই দিন রাত ১১টার দিকে গাড়িটির অবস্থান যাত্রাবাড়ীতে এবং ১১টা ৫০ মিনিটে তেজগাঁও এলাকায় দেখা যায়। নির্ধারিত গন্তব্য আদমজীতে না গিয়ে ঢাকার দিকে চলে যাওয়ায় পরিবহন কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা চালক ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করেন। চালক বৈদ্যুতিক তারের ত্রুটি ও ফোন নষ্ট হওয়ার কথা জানিয়ে পরে নিজের মোবাইল বন্ধ করে দেন।


পরবর্তীতে চার দিন ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ১২ অক্টোবর দুপুরে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর এলাকায় মেঘনা গ্রুপের ফটকের পাশ থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ভেতর থাকা ৮০ লাখ টাকা মূল্যের কাপড়ের কোনো রদবদল ছিল না, পুরো গাড়িটিই খালি পাওয়া যায়। কর্তৃপক্ষের অভিযোগ, চালক ইয়াসিন অজ্ঞাতপরিচয় চক্রের সঙ্গে যোগসাজশ করে কাপড়ের চালানটি বিক্রি করে চম্পট দিয়েছেন। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের হলে গোপন সংবাদের ভিত্তিতে চোরচক্রের দুই সদস্যকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র‍্যাব এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদের স্থানীয় হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর