ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,  ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়নের নিয়োগে প্রশ্নফাঁস: এনবিআর ও সরকারি দপ্তরের কর্মীসহ গ্রেপ্তার ৭ মোদি সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার দিল্লিতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ফের আটক রাজনৈতিক দুনিয়ায় কাউকে বিশ্বাস করি না: নিউজম্যাক্সে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলন রুখতে দিল্লিতে হাজার হাজার পুলিশ ঋণের চাপ সামলাতে আর্থিক সংস্কারের তাগিদ আইএমএফের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের ডাক: সিজেপি প্রধান দিপকের বাড়িতে দিল্লি পুলিশ আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ শত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের দুয়ারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ


  • আপলোড সময় : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬ সময় : ৫:০৪ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতীয় অংশে প্রবেশ করার পর স্থানীয় নাগরিকদের হাতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে দীর্ঘ ১৫ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়ার শশীদল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে উচ্চপর্যায়ের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে ওই দুই পুলিশ সদস্যকে সুস্থ ও নিরাপদে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মুক্তি পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।


শশীদল সীমান্ত বিওপিতে অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি), দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।


পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করার সময় কনস্টেবল রোহিত দেওয়ান অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। তখন সীমান্তের ওপারে থাকা ভারতীয় কতিপয় স্থানীয় বাসিন্দা তাকে ধরে ফেলেন এবং পরে বিএসএফের হাতে সোপর্দ করেন। পরবর্তীতে সহকর্মী রোহিতকে উদ্ধার ও ছাড়িয়ে আনতে এএসআই ইমরান হোসেন ভারতীয় সীমানার ভেতরে গেলে তাকেও আটক করে বিএসএফ।


ঘটনার পরপরই দুই পুলিশ সদস্যকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করে পুলিশ ও বিজিবি প্রশাসন। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছিলেন যে, বিএসএফের সঙ্গে কূটনৈতিক ও আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং আটক পুলিশ সদস্যরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। অবশেষে সফল পতাকা বৈঠকের মাধ্যমে তাদের স্বদেশে ফিরিয়ে আনা সম্ভব হলো।


এ সম্পর্কিত আরো খবর