ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,  ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়নের নিয়োগে প্রশ্নফাঁস: এনবিআর ও সরকারি দপ্তরের কর্মীসহ গ্রেপ্তার ৭ মোদি সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার দিল্লিতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ফের আটক রাজনৈতিক দুনিয়ায় কাউকে বিশ্বাস করি না: নিউজম্যাক্সে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলন রুখতে দিল্লিতে হাজার হাজার পুলিশ ঋণের চাপ সামলাতে আর্থিক সংস্কারের তাগিদ আইএমএফের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের ডাক: সিজেপি প্রধান দিপকের বাড়িতে দিল্লি পুলিশ আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ শত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের দুয়ারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাদ্যের তালে লাঠির কসরত: দেবগ্রামের মাঠ মাতাল রাজবাড়ীর লাঠিয়ালেরা


  • আপলোড সময় : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬ সময় : ৯:৪৭ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

আবহমান গ্রামবাংলার বিলুপ্তপ্রায় লোকজ সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত হলো চোখধাঁধানো ঐতিহ্যবাহী লাঠি খেলা। প্রবীণ ও অভিজ্ঞ লাঠিয়ালদের নানামুখী কসরত দেখতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজারসংলগ্ন আশ্রয়ণ প্রকল্প মাঠে ঢল নামে হাজারো উৎফুল্ল দর্শনার্থীর। হারিয়ে যাওয়া এই লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং প্রয়াত কাদের মৃধার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করার লক্ষ্যেই এ মনোজ্ঞ প্রদর্শনীর আয়োজন করে তাঁর পরিবার।


শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টার সময় দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বিশাল মাঠে আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী এই লাঠি খেলার সূচনা ঘটে। বাদ্যযন্ত্রের অবিরাম তালে তালে খালি পায়ে ঢাক-ঢোল, কাঁসা ও বাঁশির ঝংকার আর লাঠির নানামুখী চমকপ্রদ কসরত প্রদর্শন করেন অভিজ্ঞ লাঠিয়ালেরা। পারদর্শী লাঠিয়ালেরা তাঁদের নিজস্ব শারীরিক নৈপুণ্য, ক্ষিপ্র আত্মরক্ষা এবং প্রতিপক্ষকে কৌশলগত আক্রমণের নানা ঐতিহ্যবাহী কৌশল প্রদর্শন করে উপস্থিত দর্শকদের তুমুল করতালি ও প্রশংসায় ভাসান। দীর্ঘদিন পর এমন ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে পুরো এলাকা রূপ নেয় মেলা প্রাঙ্গণের মতো এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে।


আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিবর্গ আক্ষেপ প্রকাশ করে জানান, আধুনিক বিনোদন, মুঠোফোনের অত্যধিক ব্যবহার ও অপসংস্কৃতির প্রভাবে আবহমান গ্রামবাংলার বহু শতবর্ষী লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির ধারা আজ বিলুপ্তির পথে। যুবসমাজকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ উপহার দিতে এবং গ্রামীণ আনন্দ ছড়িয়ে দিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন খেলার আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ জামাল মুন্সী, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবি, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ইদ্রিস এবং সাংগঠনিক সম্পাদক হেলাল সরদারসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।


এ সম্পর্কিত আরো খবর