ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,  ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়নের নিয়োগে প্রশ্নফাঁস: এনবিআর ও সরকারি দপ্তরের কর্মীসহ গ্রেপ্তার ৭ মোদি সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার দিল্লিতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ফের আটক রাজনৈতিক দুনিয়ায় কাউকে বিশ্বাস করি না: নিউজম্যাক্সে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলন রুখতে দিল্লিতে হাজার হাজার পুলিশ ঋণের চাপ সামলাতে আর্থিক সংস্কারের তাগিদ আইএমএফের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের ডাক: সিজেপি প্রধান দিপকের বাড়িতে দিল্লি পুলিশ আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ শত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের দুয়ারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চরভদ্রাসনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফখরুদ্দিন গ্রেপ্তার


  • আপলোড সময় : শুক্রবার ১৬ অক্টোবর, ২০২৬ সময় : ৪:২১ পিএম

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার ছিটাডাঙ্গী (চর অযোধ্যা) গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ফখরুদ্দিন খালাসী ওরফে ফকু (৪৬)। তিনি ওই এলাকার ফজল খালাসীর ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলীর দিকনির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন বুলেট সঙ্গীয় ফোর্স নিয়ে পরোয়ানা তামিল ও বিশেষ এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ফখরুদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ নভেম্বরের একটি মাদক মামলায় (ধারা ৩৬/১ সারণির ১০/ক) বিজ্ঞ আদালত ফখরুদ্দিন খালাসীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


এ সম্পর্কিত আরো খবর