ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,  ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় তীব্র আতঙ্ক যুদ্ধবিরতির বিনিময়ে হুথিদের ১ বিলিয়ন ডলার দিতে চায় সৌদি আরব বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার শীর্ষ বৈঠক চিরতরে ক্ষমতা হারানোর ঝুঁকিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোপা ট্রফিতে বার্সেলোনার রাজত্ব, টানা তিনবার সেরা লামিন ইয়ামাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা ইতিহাস গড়ে রেকর্ড তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন পুতেয়াস দীর্ঘ ২৫ বছরের খরা কাটিয়ে প্রথম ইংরেজ হিসেবে ব্যালন ডি'অর জিতলেন কেইন ব্যালন ডি’অরে ১৩ পুরস্কারের মহোৎসব: কে কোন ট্রফি জিতলেন? সীতাকুণ্ডে লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৫

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী মঈন খানকে দেখতে গেলেন প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ সময় : ৭:১৫ পিএম

স্টাফ রিপোর্টার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে সোমবার সন্ধ্যায় হাসপাতালে গেছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনের সময় তিনি চিকিৎসাধীন মন্ত্রীর সার্বিক শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করেন।


এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসাগত অগ্রগতির বিষয়ে বিস্তারিত অবহিত করেন। মন্ত্রীর পরিদর্শনের সময় হাসপাতালে তাঁর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, তীব্র শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মন্ত্রী আবদুল মঈন খান। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর