ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির


  • আপলোড সময় : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ সময় : ১:০৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেওয়া সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধীদল। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার যেকোনো ঘোষণা এ দেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

অস্ট্রেলিয়া সফর শেষে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এবং এ সময় তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য নিয়ে নিজের ও দলের অবস্থান স্পষ্ট করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের চলমান পরিস্থিতি ও স্থিতিশীলতার কথা চিন্তাভাবনা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তবে এই সংলাপ যেন কেবল সাময়িক কোনো আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং সংলাপের মাধ্যমে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়ন না করার কারণেই দেশে নতুন করে অস্থিরতা শুরু হয়েছিল। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় পরও আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। অতীতে তাদের দীর্ঘ শাসনামলের নির্যাতন ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ ও ছাত্র-জনতা তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

সবশেষে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি ও বিচার প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে জানিয়ে দেন, অতীতে সংঘটিত সব হত্যাকাণ্ড ও অপরাধের সুষ্ঠু বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে। বিচার প্রক্রিয়া এড়িয়ে বা অস্থিতিশীলতা তৈরি করে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।


এ সম্পর্কিত আরো খবর