ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

সংঘাত থামাতে ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবি মার্কিন সিনেটরের


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৪৮ এএম

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের অর্থায়ন বন্ধ করতে মার্কিন কংগ্রেসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। একই সঙ্গে এই যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করারও দাবি তুলেছেন তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডাকওয়ার্থ মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কংগ্রেসের প্রতি এই আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, এই সংঘাতের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে।


যুদ্ধের ফলে সাধারণ মার্কিন নাগরিকদের ওপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাবের বিষয়টিও তুলে ধরেন এই সিনেটর। ডাকওয়ার্থ দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই 'অবৈধ ইরান যুদ্ধ' শুরু হওয়ার পর থেকে জ্বালানি তেল ও ডিজেল ক্রয়ের পেছনে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারেরও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। যুদ্ধের ব্যয়ভার ও অর্থনৈতিক চাপের বিষয়টি সামনে এনে তিনি কংগ্রেসকে এই সংঘাত বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।


সূত্র : আলজাজিরা


এ সম্পর্কিত আরো খবর