ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৫:১৬ পিএম

যুক্তরাষ্ট্র ও চীনের তীব্র এআই প্রতিযোগিতার মাঝে নতুন করে বৈশ্বিক শক্তি হিসেবে নিজেকে তুলে ধরার বড় পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ডেটা সেন্টার নির্মাণ, জ্বালানি অবকাঠামো সম্প্রসারণ এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়িয়ে আগামী পাঁচ বছরে তৃতীয় এআই শক্তিতে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।


যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা যখন ক্রমেই তীব্র হচ্ছে এবং দুই পরাশক্তিই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মরিয়া, তখন তৃতীয় একটি দেশ নিজের সক্ষমতার চেয়ে বড় ভূমিকা রাখার চেষ্টা করছে। এআই প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে ইসরায়েল আমলাতান্ত্রিক জটিলতা কমাচ্ছে এবং ডেটা সেন্টার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং যে দেশটিকে নিজের দ্বিতীয় বাড়ি বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল এখন এআই প্রযুক্তির বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করছে।


গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তারা ইসরায়েলকে একটি বৈশ্বিক এআই পরাশক্তিতে পরিণত করবেন। এ সময় তার সরকার এআই প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করতে একটি ব্যাপক জাতীয় পরিকল্পনা ঘোষণা করে। এআইয়ের বৈশ্বিক প্রেক্ষাপটে ইসরায়েলের অবস্থান বেশ শক্তিশালী বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানিতে পরিণত হওয়ার যে যাত্রা শুরু করেছিল, তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইসরায়েলি প্রতিষ্ঠান মেলানরক্সের। ২০২০ সালের এপ্রিলে প্রায় ৭ বিলিয়ন ডলারে কম্পিউটার নেটওয়ার্কিং পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে এনভিডিয়া।


এই অধিগ্রহণ এনভিডিয়ার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মেলানক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে ইসরায়েলেই এনভিডিয়ার সবচেয়ে বড় কার্যক্রম রয়েছে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে ৬ হাজারে দাঁড়িয়েছে এবং সাতটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এসব কর্মী কাজ করছেন। এছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভোনে ১০ হাজার কর্মীর জায়গা হতে পারে, এমন একটি বড় গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।


সেপ্টেম্বরে ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এআই খাতে দেশটির অগ্রযাত্রার জন্য উচ্চাভিলাষী সময়সীমার কথা জানান। তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে তারা তৃতীয় এআই শক্তিতে পরিণত হবেন। বিশ্লেষকদের মতে, অবকাঠামো খাতে নেতানিয়াহুর এই উদ্যোগ একটি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা ইসরায়েলের উচ্চগতির ডেটা প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়াবে এবং সামরিক শক্তি ও ভূরাজনৈতিক প্রভাবের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে।


ইসরায়েলের উদ্ভাবনী উদ্যোগের সবচেয়ে বড় প্রকল্প হলো পরিকল্পিত ওফেক ডেটা সেন্টার। ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে নির্মাণকাজ শেষ হলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে বড় ডেটা প্রক্রিয়াকরণ কেন্দ্র। দেশটির আশদোদ বন্দরের উত্তরে এটি নির্মাণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি জোট প্রকল্পটিতে অর্থায়ন করছে। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং ভবিষ্যতে উন্নয়ন ও সম্প্রসারণের জন্য আরও ৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।


একটি সমুদ্রতলদেশীয় ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে কেন্দ্রটি সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত হবে এবং সার্ভারের কাজ দ্রুত করতে এতে এনভিডিয়ার ডেটা সেন্টার জিপিইউ যুক্ত করা হবে। শুরুতে এর বিদ্যুৎ সক্ষমতা থাকবে ১৩০ মেগাওয়াট, যা পরে বাড়িয়ে ২০০ মেগাওয়াট করা হবে। গবেষণা প্রতিষ্ঠান ডেটা সেন্টার ম্যাপের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন সহজ করতে নেতানিয়াহুর সরকার নিয়ন্ত্রক জটিলতা দূর করছে এবং ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে জাতীয় অবকাঠামো হিসেবে শ্রেণিবদ্ধ করার উদ্যোগ নেয়।


তবে দ্রুত সম্প্রসারণের এই উদ্যোগ গত মাসে বাধার মুখে পড়ে, কারণ বিদ্যুৎ সংযোগের চাহিদার কারণে ইসরায়েল ইলেকট্রিক্যাল অথরিটি নতুন ডেটা সেন্টারের বিদ্যুৎ সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমাবদ্ধ করে দেয়। বিশ্লেষকদের মতে, আধুনিক ডেটা সেন্টার পরিচালনার সবচেয়ে বড় ব্যয় হলো বিদ্যুৎ। লন্ডনভিত্তিক স্বাধীন গবেষক এবং এআই গভর্নেবিলিটি-বিষয়ক উপদেষ্টা রাজীব দালাল আল-জাজিরাকে বলেন, দ্রুত অনুমোদন দেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত হলেও নির্মিত স্থাপনা চালানোর জন্য বিদ্যুৎ নিশ্চিত করা পরিচালন সক্ষমতার প্রশ্ন। তিনি জানান, ইসরায়েল একটি ছোট দেশ, এর বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা সীমিত এবং উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল; পরাশক্তি হতে গিগাওয়াট পর্যায়ের সক্ষমতা ও নির্ভরযোগ্য বিদ্যুৎ প্রয়োজন।


সার্ভারগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহেন পারমাণবিক শক্তি উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন এবং পূর্ব ভূমধ্যসাগরের তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের কথা বলেছেন। চতুর্থ গ্যাসক্ষেত্র কাটলান ২০২৭ সালে উৎপাদনে আসার কথা রয়েছে এবং আশদোদ বন্দরের পাশে নির্মিতব্য ৮৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে সরাসরি ওফেক ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ করা হবে।


যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির জননীতি গবেষক মার্ক এসপোসিতো আল-জাজিরাকে বলেন, ডেটা সেন্টার নির্মাণের পেছনে যুক্তি কেবল বাণিজ্যিক নয়, বরং ভূরাজনৈতিক ও কৌশলগত বিষয় বেশি জড়িত। নিজস্ব ডেটা সেন্টার অবকাঠামো ভবিষ্যতের শিল্পব্যবস্থার নিয়ন্ত্রণকেন্দ্র হাতে রাখার সঙ্গে সম্পর্কিত এবং এর আশপাশে ক্লাউড সেবা, গবেষণাগার, সেমিকন্ডাক্টর প্যাকেজিং ও জ্বালানি অবকাঠামো গড়ে ওঠে।


জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে নেতানিয়াহুর সরকার এআই ডেটা সেন্টার নির্মাণ দ্রুততর করার পরিকল্পনা অনুমোদন করেছে। নেতানিয়াহু বলেন, এটি বৈশ্বিক পর্যায়ে ক্ষমতাগত সুবিধা অর্জনের বিষয়, কারণ তারা একটি ছোট ও হুমকির মুখে থাকা দেশ। ইসরায়েলের ন্যাশনাল এআই ডিরেক্টরেটের প্রধান এরেজ আসকালও বলেছেন, আগামী বছরগুলোতে স্পষ্ট হবে কোন দেশগুলো এআই যুগে অগ্রভাগে থাকবে এবং কোন দেশগুলো অন্যদের প্রযুক্তির ওপর নির্ভর করবে। হার্ভার্ডের এসপোসিতোর মতে, নিজস্ব এআই অবকাঠামো থাকলে দেশগুলো দর-কষাকষির ক্ষমতা অর্জন করে এবং সরবরাহব্যবস্থার বাধা থেকে সুরক্ষিত থাকে। ওয়াশিংটন ডিসিভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো মার্ক মুরোর মতে, স্থিতিশীল স্থানীয় ইনফারেন্স ব্যবস্থা ব্যবসা, বিদ্যুৎ গ্রিড ও সামরিক সক্ষমতার জন্য সহায়ক; গাজা ও পশ্চিম তীরে ইসরায়েল সামরিক অস্ত্রভান্ডারে এআই প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানা গেছে।


এদিকে বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা ও অনুমোদনের ধীরগতির কারণে ইউরোপ পিছিয়ে পড়ছে এবং বিদেশী ডেটা সেন্টারের ওপর ইউরোপীয় ইউনিয়নের নির্ভরতা বাড়ছে। বিশ্বের মোট ডেটা সেন্টারের প্রায় ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রে অবস্থিত। ব্রুগেলের জ্যেষ্ঠ ফেলো বার্টিন মার্টেন্স বলেন, স্পর্শকাতর কাজের জন্য নিজস্ব ডেটা সেন্টার প্রয়োজন যাতে বিদেশী শক্তি আড়ি পাততে না পারে। ইউনিভার্সিটি কোট দাজুরের জুনিয়র অধ্যাপক সিমোন ভানুচ্চিনি বলেন, কম্পিউটিং সক্ষমতার জন্য ইসরায়েল বা অন্য বিদেশী শক্তির ওপর নির্ভরশীল হলে ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি হয়; ইসরায়েল এককভাবে বড় প্রভাব না রাখলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিয়ে তার গুরুত্ব বাড়ে।


সূত্র: আল-জাজিরা।


এ সম্পর্কিত আরো খবর