স্টাফ রিপোর্টার: রাজু হাসান মুজাহিদ
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন এবং শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় বিপ্লবী পরিষদ। সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও দাবির মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করেন। তাদের দাবি অনুযায়ী, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
অবস্থান কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকাও দাহ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতের ইন্ধনে বাংলাদেশে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো কর্মকাণ্ড চালিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে শাহবাগে জড়ো হওয়া সংগঠনটির নেতাকর্মীদের কণ্ঠে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে তাদের উত্থাপিত দাবির বিষয়ে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আকাশজমিন / আরআর