ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াজে মোদিকে নিমন্ত্রণ পুতিনের


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৬:৩৮ এএম

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার জাতীয় দিবসের (৯ মে) কুচকাওয়াজে নিজের অন্যতম মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে প্রত্যাশা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুচকাওয়াজে উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তিনি। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে রুদেঙ্কো এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দেশটির বৃহত্তম বার্তাসংস্থা তাসকে তিনি বলেন, “আমরা নিমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং আশা করছি যে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আমরা তাকে পাব।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসী বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করেছিল এবং পরাজিত হয়েছিল। ১৯৪৫ সালের ৯ মে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। সেই থেকে ৯ মে-কে জাতীয় দিবস হিসেবে পালন করা হতো সোভিয়েত ইউনিয়নে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, জন্ম হয় রাশিয়াসহ ১৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। স্বাধীন রাশিয়াও তার জাতীয় দিবস হিসেবে ৯ মে-কেই বেছে নেয়।

রুদেঙ্কো জানিয়েছেন, শুধু মোদিই নন, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ সব দেশের সরকারপ্রধান ও সামরিক বাহিনীকে রাশিয়ার জাতীয় দিবসের কুচকাওয়াচে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হচ্ছে। মোদি সর্বশেষ রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। সেটি ছিল প্রায় ৫ বছর পর তার রাশিয়া সফর। সেই সফরে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি। সেই সঙ্গে পুতিনকে ভারত সফরের জন্য নিমন্ত্রণ করেছিলেন এবং পুতিন তা গ্রহণও করেছিলেন। তবে সেই সফরের দিন-তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


এ সম্পর্কিত আরো খবর