ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চাইতে অনেক শক্তিশালী: সালাউদ্দিন টুকু


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৫:৫৬ এএম

টাঙ্গাইল প্রতিনিধি 

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ১৪, ১৮, এবং ২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ চায় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। মানুষ নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তার পছন্দ মত সরকার চায়। একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যে কোন অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী। কাজেই আমরা মনে করি এ মুর্হূতে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। আমাদের দলের দাবির সাথে এ দেশের জনগণও তাই চায়। 

২৭ এপ্রিল রোববার দুপুরে আড়াইটার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে আগামী বাংলাদেশ কিভাবে চলছে। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক। আমরা এই ধারায় রয়েছি। পরবর্তীতে সরকার কি সিদ্ধান্ত দিবে এটি আমরা বলতে পারবো না। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে রেখে কাজ করছি, বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে এটিই আমরা কামনা করি। 

তিনি বলেন, জাতীর সামনে আমরা ৩১ দফা উপস্থাপনা করেছি। এখানে শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এছাড়াও ফ্যামেলি কার্ড দেয়া হবে। প্রতিটি পরিবার এ ফ্যামেলি কার্ড পাবে। স্বাস্থ্যর জন্য বীমার কথাও চিন্তা করছি আমরা। বিগত সময়ে বিএনপি জাতির সামনে যে ওয়াদা করেছে, তা পূরণ করেছে।  

এ সময় বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি নাসির উদ্দিন, দপ্তর ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আগামী ১২ জুন তৃতীয় বারের মতো বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হবে।  আয়োজিত বিবেকানন্দ হাইস্কুলের এসএসসি পরীক্ষার সাবেক ছাত্ররা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করবেন। 

আকাশজমিন/আরআর 




এ সম্পর্কিত আরো খবর