ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শত্রুর মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শেহবাজ


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১২:০৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। একইসঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “আমাদের সাহসী সেনাবাহিনী সবসময় শত্রুর মোকাবিলায় তৈরি। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তভাবে জবাব দেওয়ার ক্ষমতা রাখে।

তিনি জানান, পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ভারতের ঘটনাটিকে কেন্দ্র করে নেওয়া আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে “দুঃখজনক বলেও অভিহিত করেন শেহবাজ।

এছাড়া হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের “অবৈধ প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যানও করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ।

তিনি আরও বলেন, ভারতের একতরফা ও অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে “পানি-আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের জন্য “রেড লাইন। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান কোনও অবস্থাতেই এই পদক্ষেপ মেনে নেবে না।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতের আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। তিনি জানান, তিনি ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন।

প্রধানমন্ত্রী আরও জানান, পাকিস্তান এই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তুলবে, যাতে ভারতের “সত্যিকারের চেহারা এবং “ষড়যন্ত্র বিশ্বের সামনে উন্মোচিত হয়।

বৈঠকে পিপিপি প্রতিনিধি দলও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পুরোপুরি একাত্মতার বার্তা দেয়। দলটি পাকিস্তানের সাহসী সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের যুদ্ধোন্মত্ত মনোভাব তুলে ধরতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর