ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর কয়েক হাজার গোপন নথি


  • আপলোড সময় : শনিবার ০৭ জুন, ২০২৫ সময় : ১০:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনা সংবলিত কয়েক হাজার গোপন নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছে ইরান। বার্তাসংস্থা এএফপি ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার (৭ জুন) জানিয়েছে, ইরানি সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, “ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল, গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছে।

ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানে এ খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। তবে দখলদারদের কোন কোন গোপন নথি ইরানি গোয়েন্দারা পেয়েছেন তার বিস্তারিত কিছু জানায়নি তারা।

তবে এসবের মধ্যে কয়েক হাজার নথি রয়েছে যেগুলো দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত। বলা হয়েছে সংবাদমাধ্যমগুলোতে।তাসনিম নিউজ জানিয়েছে, একটি গোপন অভিযান চালিয়ে এসব নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছেন ইরানি গোয়েন্দারা। যারমধ্যে অসংখ্য ছবি ও ভিডিও-ও আছে। এসব নথি-ছবি-ভিডিও হাতে পাওয়ার পর ইরানি গোয়েন্দারা সেগুলো নিরাপত্তার সাথে ইরানে পাঠান। এরপর এগুলো চুলচেড়া বিশ্লেষণ করা হয়েছে। সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর