ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ভারতে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৪:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিল বলে জানা গেছে।  বৃহস্পতিবার (১২ জুন) ২টা ২৫ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানিনগর আবাসিক এলাকায় দুর্ঘনাটি ঘটে। খবর এএনআইয়ের। 

 

ভারতীয় সংবাদসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে যায় বোয়িং ৭৮৭- কুইকজেট সিরিজের ফ্লাইটটি।

ভয়াবহ দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা এখনও জানা যায়নি। তবে, বহু প্রাণহানির শঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।  উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ইতোমধ্যে গান্ধীনগর থেকে ৯০ জন কর্মীর তিনটি দলকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ভাদোদরা থেকেও আরও তিনটি দল যাচ্ছে উদ্ধার অভিযানে।

এদিকে দুর্ঘটনার ব্যাপারে গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।  

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর