ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শেষ মুহূর্তে সাহায্য চেয়ে বার্তা পাঠান পাইলট, এরপর সব নিস্তব্ধ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৮:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আছড়ে পড়েছে। দুর্ঘটনায় কবলিত হওয়ার সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গুজরাটের বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই বিপদ বুঝতে পারেন পাইলট। সময় তিনি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) ‘মে ডে কল’—  জরুরি সাহায্যের আবেদন জানান। তবে এর কিছু সময়ের মধ্যেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। এটিসি থেকে যোগাযোগ করা হলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি।

 

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭- ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছিল। এতে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ১২ জন ছিলেন ক্রু। বিমানটি চালাচ্ছিলেন দুজন পাইলট।ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর নিশ্চিত করেছে, বিমানটির সহ-পাইলটমে ডে কলকরেছিলেন। কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি।  ব্যাপারে বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর বিবৃতিতে বলেছে, “বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাদের মধ্যে দুইজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিল। সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার।

এটিসির তথ্য অনুযায়ী, বিমানটি আহমেদাবাদ থেকে ১টা ৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সহ-পাইলট মে ডে কল করেন। কিন্তু এরপর বিমান থেকে আর কোনো সাড়া আসেনি। কিছুক্ষণের মধ্যে বিমানটি বিমানবন্দরের পরিসীমার মধ্যে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে ভারী ধোঁয়া বের হতে দেখা যায়।এদিকে একটি সূত্র জানিয়েছে, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বিমানটিতে ছিলেন। সূত্র: ইন্ডিয়া টুডে

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর