ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ভারতে বিমানের আঘাতে মেডিকেল কলেজের পাঁচ শিক্ষার্থী নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫ সময় : ৮:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান আছড়ে পড়ার ঘটনায় বিজে মেডিকেল কলেজের অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পর বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত পাঁচ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এ বিমানটিতে ছিলেন ২৪২ আরোহী। যাদের সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউজ-১৮। বিমানের আঘাতে মেডিকেল কলেজের একাধিক ছাত্রাবাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি ছবিতে দেখা গেছে, সেখানকার ক্যান্টিনের টেবিলে রাখা খাবারগুলো সেখানেই পড়ে আছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিল। কিন্তু খাবার আর তারা শেষ করতে পারেনি।


বিমানের আছড়ে পড়ার পর বিমান ছাড়াও ছাত্রাবাসের কয়েকটি ভবনে আগুন ধরে যায়। সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনে দগ্ধ একাধিক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেককে আহতদের নিয়ে আসতে দেখা গেছে।


জানা গেছে, এ দুর্ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার শ্যাম গোবিন্দ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি এবং আমার জুনিয়র চিকিৎসক আহত হয়েছি। ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীও আহত হয়েছেন। যার মধ্যে দুই একজনের অবস্থা গুরুতর।”


রামিলা নামে এক নারী জানিয়েছেন, দুর্ঘটনার সময় তার ছেলে ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিল। ওই সময় নিজের জীবন বাঁচাতে দোতলা থেকে লাফ দেয় সে। সূত্র: এনডিটিভি

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর