ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইসরাইলি হামলা বন্ধ হলে ‘আমরাও প্রতিক্রিয়া বন্ধ করব’: ইরান


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৪:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে এক সংবাদ সম্মেলনে জানান, ইসরাইল তার দেশের ওপর হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া বন্ধ করে দেবে। শুক্রবার থেকে জারি হওয়া ইসরাইলি বিমান হামলার পর তার এটি প্রথম প্রকাশ্য বক্তব্য। আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরাইল যদি তার দেশের ওপর হামলা বন্ধ করে, তবে তেহরানও পাল্টা প্রতিক্রিয়া বন্ধ করবে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। শুক্রবার থেকে ইসরাইলি হামলা শুরুর পর এই প্রথম প্রকাশ্যে কথা বললেন আরাগচি। তেহরানে কূটনীতিকদের সামনে তিনি বলেন, ‘আক্রমণ বন্ধ হলে, আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।তবে ইরানের এই ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। রোববার পর্যন্ত ইসরাইল দেশজুড়ে ইরানে হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার থেকে ইসরাইলের পারমাণবিক সামরিক স্থাপনায় আকাশ সীমানা অতিক্রম করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর আরাগচির এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। যার ফলে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে শান্তি সম্ভাবনার একটি সঙ্কেত ফুটে উঠেছে।

এর আগ পর্যন্ত তেহরান বারবার বলেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে যে কোনো ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নেবে, কিন্তু আরাগচির আজকের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, ওপর থেকে যদি আগ্রাসন বন্ধ হয়, তবে ইরানও অন্যায় বলপ্রয়োগে জবাব দিতে রাজি নয়।

এদিকে মধ্যপ্রাচ্য সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউোহান ভ্যাডেফুল জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে আলোচনা করতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স যুক্তরাজ্য। তিনি বলেন, এই আলোচনার লক্ষ্য হলো ইরান যেন অঞ্চল, ইসরাইল বা ইউরোপের জন্য হুমকি না হয়এটাই সংঘাত প্রশমনের প্রাথমিক শর্ত।

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর