ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কোটালীপাড়ায় ১৯৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ


  • আপলোড সময় : রবিবার ১৫ জুন, ২০২৫ সময় : ৫:১৬ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।  আজ রোববার (১৫ জুন)  সকালে উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড় ও আরডিও এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।

 এ সময় জেলা পরিষদ ৫০ টি, পানি উন্নয়ন বোর্ড ৮৩ টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে ৬০ টিসহ মোট ১৯৩ টি অবৈধ কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় উপ-প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসসহ পুলিশ, র‌্যাব , সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা।


জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ারমোড়, আরডিও এলাকায় জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। ১৪দিন দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারা অবৈধস্থাপনা সরায় নি। এ কারণে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানানা। 

সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম বলেন, আমাদের ১.৫ জায়গা থেকে ৬০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর