ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ইসরায়েলের দিকে আসছে ইরানি মিসাইল


  • আপলোড সময় : সোমবার ১৬ জুন, ২০২৫ সময় : ১২:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) ভোরে মিসাইল ছোড়ে তারা। যেগুলো এখন ইসরায়েলের দিকে আসছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের বোমা শেল্টার আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দিয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সকাল ৭টা ১০ মিনিটের দিকে জানিয়েছে, কয়েক মিনিটের মধ্যে সতর্কতামূলক সাইরেন বেজে উঠবে।

এরআগে রোববার রাতে দখলদারদের লক্ষ্য করে মিসাইল ছুড়ে ইরান। যা তাদের বন্দরনগরী হাইফায় সরাসরি আঘাত হানে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অস্বীকৃতি ইরানের

দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ইসরায়েল তাদের ওপর প্রথম যে হামলা চালিয়েছে, আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা। এছাড়া ইসরায়েলের হামলা চালাতে থাকলে তারা কোনো আলোচনায় বসবে না।

বার্তাসংস্থা রয়টার্স গতকাল রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেছেন, “ইরানিরা কাতার এবং ওমানকে জানিয়েছে, ইরান তখনই সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনা করবে যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ তারা নেবে।

এরআগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু কর্মকর্তা জানিয়েছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর